চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলওয়ে স্টেশন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকাগামী ট্রেনটি বগিটি রেখেই চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। শনিবার (২০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে বোয়ালখালীর গোমদণ্ডী রেলস্টেশনের বাইরে সিগনাল এলাকায় ট্রেনের শেষ বগিটির কাপলিং ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর জানান, “কক্সবাজার থেকে দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বিকেল সোয়া ৩টার দিকে গোমদণ্ডী স্টেশন অতিক্রম করে। এ সময় বাহির সিগনাল এলাকায় ট্রেনটির শেষ বগি কাপলিং ছিঁড়ে রেললাইনেই পড়ে থাকে। পরে বগিতে থাকা যাত্রীদের অন্য বগিতে স্থানান্তর করে ট্রেনটি চট্টগ্রামের দিকে চলে আসে।” তিনি আরও জানান, “চট্টগ্রাম স্টেশনে পৌঁছার পর ট্রেনটিতে নতুন আরেকটি বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশে আবার ছেড়ে দেওয়া হবে।” এদিকে কক্সবাজার রুটে বগি আটকে পড়ায় আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ও দোহাজারীগামী একটি ফার্নেস অয়েলবাহী ওয়াগন ট্রেন আটকে পড়ে। গোমদণ্ডী রেলস্টেশন মাস্টার আনোয়ারুল হক বলেন, “রেললাইন থেকে বিচ্ছিন্ন বগিটি সরিয়ে নিতে উদ্ধারকারী ট্রেন আনা হচ্ছে। উদ্ধার কাজ শেষ হলেই চলাচল স্বাভাবিক হবে।”
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।