BD Highlights
জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় দুই কোটি ৩৫ লাখ টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় দুই কোটি ৩৫ লাখ টাকা টোল আদায়

ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজার ৭১০টি যানবাহন পারাপার হয়েছে । এর থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। এরমধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৬ হাজার ৪৭৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৮০০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১২ হাজার ২৩৬টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা। এর আগে গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী মোট ২৪ হাজার ১৮টি যানবাহন পারাপার হয়েছিল। এ থেকে ২ কোটি ১১ লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়। এই ২ দিনে সেতু দিয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি চলাচল করেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন