BD Highlights
জাতীয়

বঙ্গভবনের সামনে গ্রাম পুলিশের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে সড়ক ত্যাগ

বঙ্গভবনের সামনে গ্রাম পুলিশের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে সড়ক ত্যাগ

অন্তর্বর্তীকালীন সরকারে আরও চার উপদেষ্টার শপথ উপলক্ষে বঙ্গভবনে অনুষ্ঠানের আয়োজনের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছেন গ্রাম পুলিশ সদস্যরা। শুক্রবার বিকেলে বঙ্গভবন এবং রাজউকের সামনের অংশে গ্রাম পুলিশের সদস্যরা জড়ো হয়ে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, চাকরি জাতীয়করণ। আন্দোলনরতদের এ অবস্থা দেখে বঙ্গভবনে প্রবেশের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন তাদের সঙ্গে কথা বলেন। তিনি গ্রাম পুলিশ সদস্যদের সামনে এসে তাদের দাবি দেওয়ার সকল কাগজপত্র নেন। এ সময় গ্রাম পুলিশের কয়েকজন সদস্য তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের বক্তব্য শুনলাম, আপনাদের লিখিত বক্তব্য গুলো নিয়ে গেলাম। রবিবার অফিসের প্রথম দিকেই আপনাদের বিষয়টি নিয়ে আমি আলাপ আলোচনা করব। প্রয়োজনে আপনারাও আসতে পারেন। সংশ্লিষ্ট সচিব সহ সকলকে নিয়ে বসে আমরা আলাপ-আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখব। সম্ভব হলে সবটুকু বাস্তবায়ন করব। তবে আমি বলছি না, বসার পরদিনেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এতটুকু বলতে পারি, আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করবো। সর্বোচ্চ করার চেষ্টা করব। আপনারা এখন রাস্তা ছেড়ে চলে যান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন