বন্যায় ক্ষতিগ্রস্তদের সাড়ে ৪ কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাজ্য
বন্যায় ক্ষতিগ্রস্তদের সাড়ে ৪ কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাজ্য
BD HIGHLIGHTS
সিলেটে মৌসুমি বন্যায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য ৩০ হাজার পাউন্ড (৪.৫ কোটি টাকা) মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, সিলেটের বন্যা-দুর্গত এলাকায় ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই লাখ ৬০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। বাংলাদেশে বর্তমান বন্যায় এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১৪.৮ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেটে যুক্তরাজ্যের এ সহায়তা স্টার্ট ফান্ড বাংলাদেশ দ্বারা পরিচালিত হবে এবং কারিতাস বাংলাদেশ বাস্তবায়ন করবে। এর মাধ্যমে নগদ সহায়তা, বিশুদ্ধ পানীয় জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সরবরাহ করবে। এটা বন্যা মোকাবিলায় বাংলাদেশ সরকারের চলমান প্রতিক্রিয়ার পরিপূরক হবে। যুক্তরাজ্য বিশ্বব্যাপী মানবিক তহবিল, যেমন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি ফান্ড (ডিআরইএফ) এবং জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) এর একটি উল্লেখযোগ্য সহায়তাকারী দেশ। এ দুইটিই বাংলাদেশের উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সরবরাহ, আশ্রয়, স্বাস্থ্য সহায়তা এবং নগদ সহায়তার জন্য মোট ৮৯.৫ কোটি টাকা সহায়তা দিয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।