BD Highlights
জাতীয়

বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭১

বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭১

বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ১১ জেলায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। এর মধ্যে ফেনীতেই মারা গেছেন ২৮ জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, মৃতদের মধ্যে পুরুষ ৪৫ জন। নারী মারা গেছেন সাতজন এবং শিশু ১৯ জন। সবচেয়ে বেশি ফেনীতে মারা গেছেন ২৮ জন, এরপর কুমিল্লায় ১৯ জন, নোয়াখালীতে ১১ জন, চট্টগ্রামে ছয় জন, কক্সবাজারে তিনজন মারা গেছে। এছাড়া খাগড়াছড়ি, ব্রাক্ষণবাড়িয়া, লক্ষ্মীপুর এবং মৌলভীবাজারে একজন করে মারা গেছেন। তিনি জানান, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাক্ষণবাড়িয়া ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে এসেছে। মৌলভীবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং লক্ষীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এছাড়া এখনেও পানিবন্দী আছে পাঁচ লাখ ৮২ হাজার ১৫৫টি পরিবার। বন্যায় ১১ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫০ লাখ ২৪ হাজার ২০২ জন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন