বরিশালে বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচিতে লাঠিচার্জ, আহত ১০
বরিশালে বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচিতে লাঠিচার্জ, আহত ১০
BD HIGHLIGHTS
বরিশাল নগরীর সদর রোডে বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণ করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপি’র অন্তত ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপি’র আহ্বায়কসহ ৫ জনকে আটক করে। বিএনপি নেতৃবৃন্দ জানায়, ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিতে বুধবার সকাল ১১টার দিকে সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে জড়ো হয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে মিছিল সহকারে লিফলেট বিতরণ কর্মসূচি শুরুর চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণের চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীদের উপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে জেলা (দক্ষিণ) বিএনপি’র আহ্বায়ক আবুল হোসেন খান, বিএনপি কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ সহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আবুল হোসেন খানসহ বিএনপি’র ৫ নেতাকে আটক করে। পুলিশ বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের উপর বেদম লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন লাঠিচার্জে আহত বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। তিনি আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) আলী আশরাফ ভূঁঞা জানান, কোনো ধরনের অনুমতি ছাড়া সড়ক অবরোধ করায় তাদের সরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।