তিন দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। গতকাল সকালে ঢাকা আসার পর থেকেই তারা ব্যস্ত সময় কাটিয়েছেন। ধাপে ধাপে বৈঠক করছেন রাজনৈতিক দল, সুশীলসমাজ ও শ্রমিকনেতাদের সঙ্গে। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, প্রতিনিধি দলটি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধন শক্তিশালী করার উপায়, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উভয়ের স্বার্থোন্নয়নে পারস্পরিক দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। আজ পররাষ্ট্র সচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও সাক্ষাৎ করবেন। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কঠোর অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর এটাই প্রথম উচ্চ পর্যায়ের সফর। এ প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাউবাচার, ইউএসএইডের সহকারী প্রশাসক ও এশিয়া ব্যুরো মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। এর আগে গত বছরের ১৬ অক্টোবর ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। সে সময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন তিনি। ঢাকা পৌঁছানোর পর আফরিন আখতারসহ মার্কিন প্রতিনিধিরা গতকাল দুপুরের পর পরই রাজধানীর গুলশানে একটি হোটেলে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপি নেতাদের সঙ্গে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা ছিলেন ছিলেন বৈঠকে। ছিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।