বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব-দুস্থ ৪২ জন রোগীর বিনামূল্যে চোখের ছানির অপারেশন করা হয়েছে। বুধবার বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রোগীদের অপারেশন সম্পন্ন হয়। চোখের ছানির অপারেশন উপলক্ষে দুপুর ২টায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন এবং বিএমডিসি’র সদস্য অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান। তিনি বলেন, বসুন্ধরা চক্ষু হাসপাতাল খুবই উচ্চমানের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাজগুলো অনেকটাই ব্যতিক্রম। ওনাদের এই উদ্যোগে চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই উৎসাহিত হবেন এ ধরনের কার্যক্রমের জন্য। এর মাধ্যমে দেশের মানুষের সুস্বাস্থ্য প্রদানের যে নিশ্চয়তা, তা অনেকটাই অগ্রসর হতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার পাবলিক হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডা. আনিসুর রহমান আজুম। তিনি বলেন, বাংলাদেশের পাবলিক হেলথের বিষয়ে পাবলিকেশন নেই বললেই চলে, যা আছে খুবই সামান্য। দেশে পাবলিক হেলথের কাজ ঠিকই হচ্ছে, কিন্তু পাবলিকেশন নেই বলে এই সেক্টরে ফোকাসও নেই। বাংলাদেশের খুব কম প্রতিষ্ঠানেরই স্বাস্থ্য বিষয়ক ডাটা আছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোও খুব অবহেলিত। তাই জনস্বাস্থ্য সেবার মান ঠিক করতে হলে পাবলিকেশন ও গবেষণায় জোর দিতে হবে। তাহলেই মানুষজন জানবে বিষয়গুলো। মানুষ যতটা বলে আমাদের হেলথ সিস্টেম ততটা খারাপ না। তিনি বলেন, সাধারণত আমরা আই ক্যাম্প বলতে বুঝি কোনো তুচ্ছতাচ্ছিল্য বিষয়কে। কিন্তু এখানে যে ধরনের আই ক্যাম্প পরিচালনা করা হয়, এখানকার যন্ত্রগুলো খুবই উচ্চমানের। বিনে পয়সায় এমনটা কখনোই হবার কথা নয়। কিন্তু আমাদের দেশে এমন কাজের প্রতি কারো কোনো ফোকাস নেই। এসব কাজের আরও বেশি প্রচারণার দরকার আছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।