বস্তির আগুন দুর্ঘটনা না নাশকতা, খতিয়ে দেখা হবে : ডিএমপি কমিশনার
বস্তির আগুন দুর্ঘটনা না নাশকতা, খতিয়ে দেখা হবে : ডিএমপি কমিশনার
BD HIGHLIGHTS
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘কারওয়ান বাজার বস্তিতে লাগা আগুন নাশকতা নাকি শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনে ডিএনএ টেষ্ট করা হবে।’ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। হাবিবুর রহমান বলেন, ‘এখনো আগুন লাগার সুস্পষ্ট কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস হয়তো সেটির তদন্ত সাপেক্ষে তাদের রিপোর্ট দিতে পারে। তারা তদন্ত করবে। তদন্ত করে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়টি বোঝা যাবে।’ এর আগে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁওস্থ কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই আগুনে পুড়ে গেছে বস্তির তিন শতাধিক ঘর। এদিকে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।