চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন ছেলে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। বৃহস্পতিবার দিনের শুরুতে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে প্রচারণা শুরু করেন। এদিন উত্তর পতেঙ্গা স্টিলমিল বাজার, কর্ণফুলী ইপিজেড, হোসেন আহমেদ পাড়াসহ ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাবার জন্য ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন। এসময় ইসরাফিল খসরু বলেন, ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। ধানের শীষ বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের মার্কা। বিএনপি মানুষের জন্য কাজ করে। মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নাগরিক সেবা, কর্মসংস্থান, শিক্ষা ও নিরাপদ জীবনের নিশ্চয়তায় কাজ করে যাবে। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষে ভোট মানেই একটি গণতান্ত্রিক, উন্নয়নমুখী ও মানুষের জন্য কাজ করা বাংলাদেশ। ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি তারেক রহমান সাহেবকে উপহার দিন। ইনশাআল্লাহ, আপনাদের একটি আধুনিক ও মাদকমুক্ত স্মার্ট পতেঙ্গা উপহার দেব। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, সদস্য মুজিবুল হক, বিএনপি নেতা মো. শাহাবুদ্দিন, আবু জাফর, ইকবাল হোসেন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ হারুন, মোহাম্মদ লোকমান, মনজুর কাদের, জসীম উদ্দীন, রেজাউল করিম, মোহাম্মদ খুরশীদ ও নয়নসহ প্রমুখ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।