BD Highlights
জাতীয়

বায়ুদূষণে বছরে লক্ষাধিক মানুষের মৃত্যু

বায়ুদূষণে বছরে লক্ষাধিক মানুষের মৃত্যু

বায়ুদূষণের প্রভাবে দেশে বছরে ৫ হাজার ২৫৮ শিশুসহ ১ লাখ ২ হাজার ৪৫৬ জন মানুষের অকালমৃত্যু হচ্ছে। একই কারণে প্রতি বছর ৯ লাখ মায়ের অকাল প্রসব হচ্ছে। প্রায় ৭ লাখ শিশুর জন্ম হচ্ছে কম ওজন নিয়ে। বায়ুদূষণজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর ৬ লাখ ৭০ হাজার রোগী জরুরি বিভাগে ভর্তি হচ্ছেন। এতে সম্মিলিতভাবে বছরে নষ্ট হচ্ছে ২৬৩ মিলিয়ন কর্মদিবস, যার আর্থিক ক্ষতি কয়েক বিলিয়ন ডলার। এ ছাড়া পরিবারগুলোও আর্থিকভাবে বিপর্যয়ে পড়ছে। ‘বাংলাদেশে জনস্বাস্থ্যের ওপর বাতাসের অতিসূক্ষ্ম বস্তুকণা দূষণের প্রভাব’ শীর্ষক এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর রিসার্চ অন অ্যানার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) ও বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) যৌথ সংবাদ সম্মেলনে গবেষণাটি প্রকাশ করে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বের শীর্ষ দূষিত দেশের তালিকায় স্থান হয়েছে বাংলাদেশের। যেখানে প্রতি ঘনমিটার বাতাসে অতিসূক্ষ্ম বস্তুকণার (পিএম ২.৫) বার্ষিক মান ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম; যা বার্ষিক জাতীয় মানদন্ড ৩৫ মাইক্রোগ্রামের দ্বিগুণের বেশি। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদন্ড ৫ মাইক্রোগ্রামের তুলনায় ১৫-১৬ গুণ বেশি। বাতাসের এমন চরম দূষণ জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫ বছরের কম বয়সি শিশুরা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন