আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে না আসা বিএনপিকে অনেক খেসারত দিতে হবে, অচিরেই টের পাবে তারা রাজনীতিতে কতটা সংকোচিত বলে মন্তব্য করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সোমবার দুপুরে দাগনভূঞা টু বসুরহাট সড়ক প্রশস্তকরণ কাজের পরিদর্শন কালে দাগনভুঞার জিরো পয়েন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচন। এটিকে উন্মুক্ত করা হয়েছে। দল এবার কাউকে দলীয় মনোনয়ন দেবে না। নিজের যোগ্যতা প্রমাণের মাধ্যমে বিজয়ী হয়ে আসতে হবে। আপনাদের নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ এসেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, জেল থেকে বের হয়ে, অসুস্থতার অজুহাতে তিনি জনগণের কাছে যাননি। তিনি ও তার দলের নেতৃবৃন্দ প্রথমে দাবি করেন তাদের ৪০ হাজার নেতাকর্মী জেলে রয়েছে। গত কয়েক দিনে কিছু সংখ্যক নেতাকর্মীর মুক্তির পর তারা ৪০ হাজার থেকে ৪ হাজারে নেমে আসেন। প্রশ্ন হচ্ছে চোর, ছেচর, ডাকাত তাদেরকেও কি বিএনপি নিজেদের কর্মী দেখিয়েছেন? তিনি বলেন, অচিরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সার্ভিস লেন করা হবে ও মহাসড়কটি অচিরেই ৬ লেনে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবিষ্যতে মহাসড়কটিকে এলেভেটেড এক্সপ্রেসে রূপান্তর করার সিদ্ধান্ত নিতে হতে পারে। এসময় উপস্থিত ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দিন মোহাম্মদসহ বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।