BD Highlights
জাতীয়

বিএনপির ডাকা অষ্টম দফার অবরোধ শুরু, কাল হরতাল

বিএনপির ডাকা অষ্টম দফার অবরোধ শুরু, কাল হরতাল

অষ্টম দফায় আজ ভোর থেকে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি সমমনা দলগুলো। এছাড়া আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে। বিএনপি জানিয়েছে, ২৯ নভেম্বর ভোর ছয়টা থেকে পরের দিন ৩০ নভেম্বর ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অষ্টম দফার এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘণ্টার অবরোধ কর্মসূচি। আর বৃহস্পতিবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত, ‘ডন টু ডাস্ক’ হরতাল পালন করবে বিএনপি। অষ্টম দফা অবরোধের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে মশাল বিক্ষোভ করেছে। এছাড়া কালীগঞ্জসহ বিভিন্ন জায়গায় মিছিলের খবর পাওয়া গেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন