BD Highlights
জাতীয়

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ইউনিটপ্রতি বাড়ল ৭৫ পয়সা

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ইউনিটপ্রতি বাড়ল ৭৫ পয়সা

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও প্রতি ঘনমিটার ৭৫ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার জ্বালানি মন্ত্রণালয়ের অপারেশন শাখা-১ এর উপ-সচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের জন্য প্রতি ঘনমিটার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা ৭৫ পয়সা। আর ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট ও স্মল পাওয়ার প্ল্যান্টের জন্য প্রতি ঘনমিটার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা ৭৫ পয়সা। তবে বাসাবাড়ি ও পরিবহনের গ্যাসের দাম বাড়ানো হয়নি। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো প্রতি ঘনমিটার গ্যাস কিনছে ১৪ টাকায় আর ক্যাপটিভে দাম ৩০ টাকা। এর আগে দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সচিবালয়ে সাংবাদিকদের জানান, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি সর্বোচ্চ ৭০ পয়সা এবং সর্বনিম্ন ৩৪ পয়সা বাড়ছে। আগামী ১ মার্চ থেকে নতুন এ দাম কার্যকর হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন