বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাতীয় জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে। শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকেরা এ সুবিধা পাচ্ছেন। শুধু বিনামূল্যে প্রবেশের সুযোগই নয়, জাদুঘরে আসা শিক্ষার্থীদের চকলেট ও পানি দিয়ে বরণ করছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিভিন্ন গ্যালারি ঘুরে দেখাতে দেওয়া হচ্ছে গাইডের সহায়তাও।


মঙ্গলবার দিনটিকে ‘চিলড্রেন ডে’ ঘোষণা করে সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশু-কিশোরদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে জাতীয় জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যেই প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ ঘোষণা করা হয়েছে।


এতে আরও বলা হয়েছে, ‘চিলড্রেন ডে’ উপলক্ষে প্রতি মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিনামূল্যে জাতীয় জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে। এদিন জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক নানা নিদর্শন দেখার সুযোগ থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের গৌরবময় ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে। এ জন্য দেশের সব সরকারি, বেসরকারি ও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় জাদুঘর পরিদর্শনে উৎসাহিত করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।


বিজ্ঞপ্তি অনুযায়ী, শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকেরা এ সুবিধা পাবেন। প্রতি মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁরা জাদুঘর পরিদর্শন করতে পারবেন।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news