BD Highlights
জাতীয়

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখের বেশি টাকা

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখের বেশি টাকা
একদিনে ১৪৯টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ৫ হাজার ২২০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজে প্রকাশ করা এক তথ্যে বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ২০৬ জন টিটিই কাজ করেছেন। তারা ১৪৯টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৫ হাজার ২২০ জন। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ৬১০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ৩ লাখ ৯ হাজার ৫২৫ টাকা। এতে সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা। ওইদিন মোট ৩ হাজার ৭৭৫টি টিকিট যাচাই করা হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন