জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন (বিপিএসএ)। প্রতিযোগীদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। ক গ্রুপে ৩ বছর থেকে ৬ বছর বয়স, খ গ্রুপে ৬ বছর থেকে ১০ বছর বয়স এবং গ গ্রুপে ১০ বছর থেকে ১৩ বছর বয়স ভাগ করে আয়োজন করা হয়। প্রতি গ্রুপে প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীকে পুরস্কার ও ক্রেস্ট দেয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকলকে বঙ্গবন্ধুর উপর লেখা বই উপহার দেয়া হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে আয়োজন করা হয়। বিভিন্ন পুলিশ সদস্যের সন্তানদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি শেষ হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি মোঃ মাহাবুবর রহমান, বিপিএম (বার), পিপিএম এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম-বার। সাধারণ সম্পাদক এসপি গোলাম রাসেল বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা তাঁর জন্মদিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আনন্দিত। জন্মদিনে এই আয়োজন সবার মনে উল্লেখযোগ্য স্মৃতি হয়ে থাকবে। শিশুদের এই অংশগ্রহণ তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। বিপিএসএ এর সভাপতি অতিরিক্ত আইজিপি মনির হোসেন, এসবি প্রধানের দিক নির্দেশনায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন অ্যাডিশনাল এসপি নিশাত রহমান মিথুন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।