বিশ্ব ইজতেমায় তাবলীগ জামাতের আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তাবলীগ জামাতের ১৪ জনের মৃত্যু হল। শনিবার রাতে বিভিন্ন সময় ওই চার মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন- রাজবাড়ীর পাংশা থানা এলাকার সানোয়ার (৬২), চট্টগ্রামের আলম মিয়া (৬৫), নরসিংদীর শাহনেওয়াজ ভুঁইয়া (৬২) ও সিরাজগঞ্জের আল মাহমুদ (৬৫)। এর আগে গত তিনদিনে মারা যান- গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা আব্দুল জব্বার (৫৫)। শেরপুর সদর থানার জুগনিবাগ এলাকার নওশের আলী (৬৫), ভোলার পরাগগঞ্জ থানার সামানদার এলাকার আব্দুল কাদের (৫৫), নেত্রকোনা সদর থানার কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫), নেত্রকোনা সদর থানার কুমারী বাজার এলাকার আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি স্বল্পদুগিয়া এলাকার এখলাস মিয়া (৬৮), ভোলার ভোল্লা এলাকার শাহ আলম (৬০) ও জামালপুর সদর থানার তুলশীপুরের পাকুল্লা এলাকার মতিউর রহমান (৬০)। এছাড়া ইজতেমায় যোগ দিতে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা এলাকার ইউনুছ মিয়া (৬০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা এলাকার জামান মিয়া (৪০) মৃত্যু হয়। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত বিশ্ব ইজতেমার ময়দানে ১২ জন এবং ইজতেমায় আসার পথে দুই মুসল্লি মারা যান। সর্বশেষ রবিবার ভোর পর্যন্ত সর্বমোট ১৪ মুসল্লির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজাম অনুসারীদের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।