টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জালাল মন্ডল (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত জালাল মন্ডল সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মৃত বেলায়েত মন্ডলের ছেলে শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ব ইজতেমার ময়দানে জালাল মন্ডলের মৃত্যু হয়। এ নিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার ময়দানে ৫ মুসল্লির মৃত্যু হলো। এছাড়া সড়ক দুর্ঘটনায় একজন মুসল্লির মৃত্যু হয়েছে। বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কার মুহাম্মদ সায়েম জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার প্রথম দিন মাগরিবের নামাজের আগে বার্ধক্যজনিত কারণে জালাল মন্ডলের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আরও ৪ মুসল্লির মৃত্যু হয়েছে। এ পর্বের বিশ্ব ইজতেমায় এখন পর্যন্ত ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।