বিশ্ব মশা দিবস আজ

বিশ্ব মশা দিবস আজ। মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা তৈরি এবং এসব রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরতেই প্রতিবছর পালিত হয় এই দিবস। এবারের বিশ্ব মশা দিবসের প্রতিপাদ্য হলো : ‘একসাথে কাজ করি : মশা-সহনশীল সমাজ গড়ে তুলি’। ১৮৯৪ সালে বৃটিশ চিকিৎসক প্যাট্রিক ম্যানসন ও ভারতীয় মেডিক্যাল সার্ভিসের কর্মকর্তা রোনাল্ড রস ম্যালেরিয়ার সম্ভাব্য বাহক হিসেবে মশা নিয়ে গবেষণা শুরু করেন। কয়েক বছরের গবেষণার পর ১৮৯৭ সালের ২০ আগস্ট তারা প্রমাণ করেন, অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার পরজীবী বহন করতে পারে। এই আবিষ্কারের জন্য পরবর্তীতে রোনাল্ড রস নোবেল পুরস্কার লাভ করেন। তাদের ঐতিহাসিক আবিষ্কারের দিনটিকে স্মরণ করেই ২০ আগস্ট বিশ্ব মশা দিবস হিসেবে পালন করা হয়। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন পরে তাদের আবিষ্কারের তাৎপর্য ধরে রাখতে ২০ আগস্ট বিশ্ব মশা দিবসের নামকরণ করেন, যা প্রতিবছর পালিত হয়।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news