সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখল করা ভাওয়াল গড়ের ৬ দশমিক ৭৩ একর বনভূমি দ্রুত উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন। বুধবার (৩ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য জানান। ২০০০ সালে প্রতিষ্ঠিত ভাওয়াল গড় রক্ষার জন্য গঠিত একমাত্র সামাজিক সংগঠন হিসেবে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন রাজপথে আন্দোলন করে আসছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ভাওয়াল গড়ে ১৬০ বিঘা জমির ওপর ভাওয়াল রিসোর্ট নির্মাণ করেছেন, যার মধ্যে বন বিভাগের ৬ দশমিক ৭৩ একর বনভূমি রয়েছে বলে বন বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি সরকারি সম্পদ জবরদখল করেছেন, যা আইন ও সংবিধানের সাথে সাংঘর্ষিক। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন সাবেক শীর্ষ কর্মকর্তার এমন কর্মকাণ্ড একটি স্বাধীন দেশের জন্য লজ্জার। সংগঠনটি অনতিবিলম্বে বেনজীর আহমেদসহ যারা বন বিভাগের জমি দখল করেছেন তাদের দখল থেকে বনভূমি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।