BD Highlights
জাতীয়

বেনাপোলে আমদানি করা কাঁচা মরিচবোঝাই ট্রাকে পিস্তল-গুলি, দুই ভারতীয় আটক

বেনাপোলে আমদানি করা কাঁচা মরিচবোঝাই ট্রাকে পিস্তল-গুলি, দুই ভারতীয় আটক
যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি হয়ে আসা কাঁচা মরিচবোঝাই ট্রাক থেকে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রবিবার বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ-ভারত মেইন সীমানা পিলার ১৮/৩-এস থেকে বাংলাদেশের ১০ গজ ভেতরে আমদানি-রফতানি মেইন গেটে ট্রাকটি (সিজি-০৪ পিইউ-৫২৮৮) তল্লাশি করে বিজিবি। এসময় ট্রাকটির চালক ভারতীয় নাগরিক গুরজীত সালুজা (৩১) ও চালকের সহকারী রামদাস নাওয়াদির (২৪) কাছে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি পাওয়া যায়। যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ট্রাকটির চালক গুরজীত সালুজা ভারতের মধ্যপ্রদেশের বিতুল এলাকার চন্দ্রশেখর ওয়ার্ডের জাস পাল সালুজা’র ছেলে। তার সহকারী রাম দাস নাওয়াদি একই এলাকার মালকিয়া নাওয়াদির ছেলে। বিজিবি অধিনায়ক বলেন, উদ্ধার হওয়া পিস্তল ও গুলির মূল্য আনুমানিক এক লাখ তিন হাজার টাকা। উদ্ধার হওয়া অস্ত্র ও আটক দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন