BD Highlights
জাতীয়

বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং ভারতে দোল উৎসব উপলক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল বন্দরে দুই দিন (সোমবার ও মঙ্গলবার) আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন। বুধবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ভারতে দোল পূর্ণিমা ও বাংলাদেশে স্বাধীনতা দিবসের ছুটিতে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে পাসপোর্ট যাত্রী চলাচল ও পণ্য খালাস করতে আসা ভারতীয় খালি ট্রাকগুলো ওপারে ফেরত যেতে কোন বাধা নেই। বুধবার সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলেও তিনি জানান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন