‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকেও ওরা আঘাত করতে পারে’
‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকেও ওরা আঘাত করতে পারে’
BD HIGHLIGHTS
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, “স্বাধীনতার পর বঙ্গবন্ধুর কিছু কর্মীও তাকে ডিস্টার্ব করেছিল। যার জন্য অপশক্তি বঙ্গবন্ধুকে আঘাত করতে পেরেছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে, গণবাহিনীর নামে। বঙ্গবন্ধুকে মারার পর সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র কোথায়? তারা রেডিও স্টেশনে গিয়ে খুনিদের সমর্থন জানিয়েছিল। সুতরাং, এদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। কারণ, এরা সুযোগ পেলে নেত্রীকেও (শেখ হাসিনা) আঘাত করতে পারে।” ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর মঙ্গলবার জাতীয় সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শেখ সেলিম বলেন, “বিএনপি নেতারা বিভিন্ন সময়ে ভারতের কথা বলে, এটা তাদের পূর্বপুরুষদেরই স্লোগান। তারা ভারতের পণ্য বর্জন করতে বলছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ। নিত্যপণ্যসহ দৈনন্দিন জীবনের অনেক কিছু আমাদের ভারত থেকে আমদানি করতে হয়। চীন ও আমেরিকা পরস্পর প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও তারা পণ্য বর্জনের কথা বলেনি। বিএনপির উচিত হবে সবার আগে তাদের ঘরে ভারতীয় যেসব পণ্য আছে, তা বর্জন করা।” তিনি বলেন, “বিএনপি বলে, শেখ হাসিনা নাকি দেশ বিক্রি করছে। তোমরা সুযোগ পেলে বাংলাদেশকে তো পাকিস্তানের কাছে বিক্রি করে দিতা, এমনিই দিয়ে দিতা। আওয়ামী লীগ কোনও দিন দেশ বিক্রির রাজনীতি করে না। বঙ্গবন্ধু কারও কাছে দেশ বিক্রি করেনি, প্রধানমন্ত্রী কারও কাছে দেশ বিক্রি করা তো দূরের কথা, এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিন্দুমাত্র নস্যাৎ হবে সেটা বঙ্গবন্ধুর মেয়ে কখনও মানবে না।” শেখ সেলিম আরও বলেন, “শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, কোনও দিনও দেশ বিক্রি করতে পারে না। শেখ হাসিনা ত্যাগের রাজনীতি করেন। শেখ হাসিনার একটা বাড়িও নেই। তোমাদের এত বাড়ি কোথা থেকে আসে? শেখ হাসিনা তো সরকারি বাড়িতে থাকেন আর স্বামীর একটা বাড়ি আছে। তার কোনও লোভ-লালসা নেই।”
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।