BD Highlights
জাতীয়

ব্যাংকের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ

ব্যাংকের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ

সরকারি-বেসরকারি ব্যাংকে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকীর সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। তফসিলভুক্ত সব সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠিটি পাঠানো হয়। চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত ১৮ নভেম্বরের এক অধ্যাদেশের মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়। ওই অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা/কর্মচারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করার জন্য আপনাদের নির্দেশনা দেওয়া হলো। চিঠিতে আরও বলা হয়, বিআরপিডি সার্কুলার নং-০৮, তারিখ: ২৩ জুন ২০১৩-এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা এতদ্বারা রহিত করা হলো। তবে ওই নির্দেশনার আলোকে ইতঃপূর্বে গৃহীত কার্যক্রম বৈধ হিসেবে গণ্য হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন