BD Highlights
জাতীয়

ভাঙচুর-লুটপাট, সমন্বয়কসহ আটক ১৪

রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ১৪ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জানান এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ জানায়, বর্তমানে ১৪ জন থানা হেফাজতে রয়েছেন। তারা শেখ কবির নামে জনৈক এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে গিয়ে হামলা চালায়। এসময় তারা সেখানে ভাঙচুর ও লুটপাট করে। প্রাথমিকভাবে আটকদের নাম জানাতে পারেনি পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন জানিয়ে ওসি মোক্তারুজ্জানান বলেন, তাদের অভিযোগের তদন্ত চলছে। এর আগে, শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। রাজনৈতিক দল তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট (অস্তিত্ব) করে না। নাহিদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাহলে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন