রাজশাহীতে ভাঙা রেললাইনের ওপরে পাটের বস্তা গুঁজে চালানো হচ্ছে ট্রেন। ফলে ধীরগতিতে চলাচল করছে রাজশাহীতে যাওয়া-আসা করা ট্রেনগুলো। গতকাল সকালে রাজশাহী নগরীর নতুন বুধপাড়া লেভেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কাজে এসে রেললাইন ভাঙা দেখতে পান রেলওয়ের কর্মীরা। এরপর তারা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা জানান, রেললাইন মেরামত করা হবে। ছোট ভাঙা, রেললাইনের টপ প্রায় ৬-৭ ইঞ্চি ভেঙে গেছে। ট্রেন চলাচল করছে। দ্রুত মেরামত করা হবে। এমন অবস্থায় বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস, লোকাল মেইল ট্রেন চলাচল করতে দেখা গেছে। এদিকে একই দিন সকালে নাটোরের লোকমানপুর স্টেশন এলাকায় ট্রেনের লাইন ভেঙে গেছে। সেখানেও পাটের বস্তা গুজে চালানো হচ্ছে ট্রেন। মেরামতের কাজ করা হচ্ছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিব জানান, প্রাথমিকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে পাটের বস্তা ব্যবহার করা হয়েছে। তবে ওই ভাঙা জায়গাগুলো মেরামত শুরু হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।