ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অফিস বঙ্গভবনে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বঙ্গভবনে অফিস করবেন, তবে থাকবেন সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনে। জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং তার চারপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তাব্যবস্থা বলবৎ হয়েছে শুক্রবার বিকাল থেকেই। মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে যান। সংবিধান অনুয়ায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বাংলাদেশ প্রতিদিনকে জানান, বঙ্গভবনে অফিস করলেও সংসদ ভবনে স্পিকারের বাসভবনেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এর আগে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই ২০২৬ তারিখে রাষ্ট্রপতির পদ ত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্টরা জানান, আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন এবং জিয়ারত করবেন।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news