BD Highlights
জাতীয়

ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
অমর একুশে ফেব্রুয়ারির রাতে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছেন বিরোধীদলীয় প্রধান ডা. শফিকুর রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি আজিমপুর কবরস্থানে যান। সেখানে ভাষা আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীদের সামনে ডা. শফিকুর রহমান বলেন, ‘আজকে স্মৃতিময় একুশে ফেব্রুয়ারি। এদিন যারা ভাষার জন্য শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি।’ তিনি আরও বলেন, ‘এই আজিমপুর গোরস্থানে তিনজন ভাষাসৈনিকের দাফন সম্পন্ন হয়েছে। আমরা সেই তিন শহীদসহ এখানের সব মৃতের জন্য দোয়া করেছি।’ এর আগে, রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেন জামায়াত আমিরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এরপর ১২টা ১০ মিনিটের দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান। উপস্থিত ছিলেন সংসদে বিরোধী দলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এটিএম আজহারসহ জোটের অন্য নেতারা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন