BD Highlights
জাতীয়

ভেটেরিনারি সার্জন ডা. খাদিজা বেগমকে সাময়িক বরখাস্ত

ভেটেরিনারি সার্জন ডা. খাদিজা বেগমকে সাময়িক বরখাস্ত
দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় শেরপুরের নকলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. খাদিজা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, ডা. খাদিজা বেগম দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী ‘পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বিবেচিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ডা. খাদিজা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন