BD Highlights
জাতীয়

ভোটের ব্যয়ে অগ্রিম দেওয়া হচ্ছে ১৩৫৭ কোটি টাকা

ভোটের ব্যয়ে অগ্রিম দেওয়া হচ্ছে ১৩৫৭ কোটি টাকা

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আটজন বিভাগীয় কমিশনার, ৬৬ জন রিটার্নিং অফিসার, ৫৯৪ জন সহকারী রিটার্নিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট ১৩ খাতে অগ্রিম ১৩৫৭ কোটি টাকা দিচ্ছে নির্বাচন কমিশন। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ১২২৫ কোটি টাকা। ইসি সূত্র জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ১২২৫ কোটি টাকা। এর মধ্যে পুলিশ অগ্রিম চেয়েছে ৪০০ কোটি ২৫ লাখ ৩ হাজার টাকা; আনসার ও ভিডিপি চেয়েছে ৩৮৭ কোটি ৬২ লাখ ২৩ হাজার ৬৮ টাকা; বিজিবি চেয়েছে ২৩১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৫০৪ টাকা; র‌্যাব চেয়েছে ১০২ কোটি ২৪ লাখ ৩ হাজার ৮৩৫ টাকা; কোস্টগার্ড চেয়েছে ৬৭ কোটি ৭২ লাখ ৯৩ হাজার ৪৩২ টাকা; ফায়ার সার্ভিস চেয়েছে ৩৬ কোটি ৫৬ লাখ ২৪ হাজার টাকা। এবার প্রায় ১২ কোটি ভোটারের এ নির্বাচনে ৩০০ আসনে কেন্দ্র থাকবে ৪২ হাজারেরও বেশি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন