শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। সিলেট বিভাগে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। বিভাগের ১৯ আসনের ১৮টিই বিএনপিকে উপহার দিয়েছে সিলেটবাসী। বিএনপির এ ভূমিধস জয়ে প্রত্যাশা বেড়েছে সিলেটের মানুষের। এবার তাদের চোখ মন্ত্রিসভায়। জিয়াউর রহমান ও খালেদা জিয়া মন্ত্রিসভায় সিলেটের একাধিক দাপুটে মন্ত্রী ছিলেন। তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায়ও সিলেটের একাধিক মন্ত্রী থাকবেন বলে প্রত্যাশা এ অঞ্চলের মানুষের। আগামীর মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন-এ আলোচনায় এসেছে সাত নেতার নাম। তাঁদের মধ্যে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবীর, সিলেট-১ আসন থেকে নির্বাচিত খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-৪ আসনে বিজয়ী আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়া জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, হবিগঞ্জ-১ আসনে বিজয়ী ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-৩ আসনের জি কে গৌছ ও সিলেট জেলা বিএনপি সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী। এর মধ্যে হুমায়ূন কবীরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা দেখছেন নেতা-কর্মীরা। সিলেট-১ আসন থেকে বিজয়ী সংসদ সদস্যরা সব সময় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এ আসনে বিজয়ী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ‘জেন্টলম্যান’ খ্যাত খন্দকার আবদুল মুক্তাদিরেরও মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটযুদ্ধে ‘ম্যাজিকম্যান’ হিসেবে পরিচিতি পাওয়া সিলেট-৪ আসন থেকে নির্বাচিত আরিফুল হক চৌধুরীও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। এ ছাড়া আলোচনায় আছেন হবিগঞ্জ থেকে নির্বাচিত রেজা কিবরিয়া ও জি কে গৌছ। সিলেট জেলা বিএনপি সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরীর টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন এ অঞ্চলের মানুষ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।