মাগুরায় আছিয়ার দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ পুরো গ্রাম
মাগুরায় আছিয়ার দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ পুরো গ্রাম
BD HIGHLIGHTS
মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল মাগুরায় নির্যাতনের শিকার শিশু আছিয়া। চার-চারটি হাসপাতালের চিকিৎসকদের প্রাণান্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে পৃথিবীই ছাড়তে হলো তাকে। বোনের বাড়িতে বেড়াতে এসে নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়া দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আজ বিকালে আছিয়ার মরদেহ হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে আসার পর শহরের নোমানী ময়দানে নামাজে জানাজা হয়। পরে বাদ মাগরিব তার লাশ শ্রীপুর সোনাইকুণ্ডী গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মাগুরায় আছিয়ার বাড়িসহ গোটা এলাকায় এখন মাতম। আছিয়ার মানসিক ভারসাম্যহীন বাবা ফেরদৌস শেখ কিছুই বলতে পারছেন না। বুক চাপড়ে কাঁদছেন আছিয়ার মা, ভাই বোনসহ অন্য স্বজন। বৃহস্পতিবার দুপুরে মাগুরার শ্রীপুরে জারিয়ায় আছিয়ার গ্রামে গিয়ে দেখা গেছে মৃত্যুর খবর শুনে সবাই ভিড় করছে ওই বাড়িতে। স্থানীয় সব্দালপুর ইউনিয়ন চেয়ারম্যান পান্না খাতুন বলেন, ‘আমাদের একটাই দাবি, হিটু শেখসহ ৪ আসামির ফাঁসি। একই ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রূপ কুমার বলেন, ‘আমরা শুধু ফাঁসি চাই না। এটা যাতে দ্রুততম সময়ের মধ্যে হয় সেই দাবি সরকারের কাছে রাখছি।’ এভাবে সবার মুখে একটাই দাবি ধর্ষকদের ফাঁসি। এছাড়া বিচার কার্যক্রম যে কোনো প্রকারেই বিলম্বিত না হয়। সেই একই দাবি সবার মুখে। এদিকে যে বাড়িতে আছিয়া নির্যাতনের শিকার হয়েছে সেই বাড়িটি এখন এলাকাবাসী ধর্ষক হিটু শেখের বাড়ি হিসাবে চিহ্নিত করেছে। এ বাড়িটিতে এখন কেউ নেই। বাড়ির মালিক ধর্ষক হিটু শেখ, তার স্ত্রী জাবেদা বেগম, দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ সবাই কারাগারে। বিকালে আছিয়ার মরদেহ হেলিকপ্টারে মাগুরা স্টেডিয়ামে আসার পর শহরের নোমানী ময়দানে নামাজে জানাজা শেষে বাদ মাগরিব তাকে শ্রীপুর সোনাইকুণ্ডী গ্রামের কবরস্থানে দাফন করা হয়। গোটা কবরস্থানের আশপাশে আছিয়ার স্বজনসহ গ্রামবাসীর কান্নার শব্দে ভারি হয়ে উঠে গোটা পরিবেশ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।