BD Highlights
জাতীয়

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। আজ শনিবার দুপুরে নির্যাতিতার মা বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলাটি করেন। মামলার আসামি চারজনকেই ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। মাগুরা পুলিশ সুপার মাহমুদা মিনা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন শিশুটির বড় বোনের স্বামী অভিযুক্ত সজিব, শ্বশুর হিটু মিয়া, শাশুড়ি জায়েদা বেগম ও ভাশুর রাতুল। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মাগুরা সদর থানা পুলিশ শাশুড়ি ও ভাশুরকে আজ শনিবার পৌরসভার নিজনান্দুয়ালী গ্রামের বাড়ি থেকে আটক করে। আর গত বৃহস্পতিবার রাতে শিশুটির বোনের শ্বশুরকে ও শুক্রবার বোনের স্বামীকে আটক করা হয়। উল্লেখ্য, তৃতীয় শ্রেণির ছাত্রী ৮ বছরের মেয়ে তার বোনের বাড়িতে বেড়াতে এসে গত বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের শিকার হয়। অজ্ঞান অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ফরিদপুরে ভর্তি করা হয়। জ্ঞান না ফেরায় পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন