মাদক উদ্ধারে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনা, বিজিবি সদস্য নিহত
মাদক উদ্ধারে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনা, বিজিবি সদস্য নিহত
BD HIGHLIGHTS
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে টহল দেওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে মো. মোজাম্মেল হোসেন (২৮) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের পিছনে বসা হাবিলদার দেলোয়ার মারাত্মক আহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) রাতে বারোপোতা পুটখালী সড়কের মসজিদ বাড়ি পোস্ট থেকে আনুমানিক ৮০০ গজ দূরে আহমদ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান। পুটখালী বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ্ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি চালানের সন্ধানে হাবিলদার মো. দেলোয়ার হোসেন ও সিপাহী মো. মোজাম্মেল হোসেন মোটরসাইকেলযোগে বারোপোতা বাজারে যাওয়ার পথে আহমদ ব্রিজ নামক স্থানে পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় দুর্ঘটনায় দেলোয়ার হোসেন এবং মোজাম্মেল মারাত্মক আহত হয়। পরে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে শার্শা নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মো. মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করে এবং অপর বিজিবি সদস্য হাবিলদার মো. দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।