মানবতাবিরোধী অপরাধ: বেনজীরের সহযোগী নিলয়কে গ্রেফতার দেখানোর নির্দেশ

গুমের মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের সহযোগী রিফাত নিলয় জোয়ার্দারকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৩ জুলাই দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার নিলয়কে আদালতে হাজির করা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের তথ্যানুযায়ী, সাবেক আইজিপি বেনজীর আহমেদের সহযোগী রিফাত নিলয় জোয়ার্দারের প্রত্যক্ষ নির্দেশনা ও প্রশ্রয়ে বলপূর্বক গুমের শিকার হওয়া ভুক্তভোগী মো. মশিউর রহমানসহ একাধিক ব্যক্তিকে বিভিন্ন গোপন বন্দিশালায় আটক রাখা হয়। সেইসঙ্গে গুম হওয়া ব্যক্তিদের ওপর বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। যার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। প্রসঙ্গত, ধানমন্ডি থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির পৃথক দুটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন রিফাত নিলয় জোয়ার্দার।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news