BD Highlights
জাতীয়

মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়লেন নিজেকে ‘প্রকৃত’ দাবি করা আলতাফ হোসেন

মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়লেন নিজেকে ‘প্রকৃত’ দাবি করা আলতাফ হোসেন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০৯ জনকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) আবেদন করে আলতাফ হোসেন নিজেই বাতিল হলেন। বর্তমানে আলতাফ হোসেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক সারা দেশের ৭৮ জনকে বাতিল করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়। সারা দেশের ৭৮ জন ভুয়া মুক্তিযোদ্ধার মধ্যে সোনারগাঁ উপজেলায় ৫১ জনকে বাতিল করা হয়। আলতাফ হোসেন প্রজ্ঞাপন তালিকায় ৫৪ নম্বরে রয়েছেন। জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর আলতাফ হোসেন নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে জামুকায় ১০৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জামুকার প্রতিনিধিদল গত বছরের ২৩ নভেম্বর সোনারগাঁ পরিদর্শনে এসে গণশুনানি করে। গণশুনানি শেষে মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই করে আলতাফ হোসেনসহ ৫১ জনকে বাতিলের সুপারিশ করে দলটি। জামুকার মহাপরিচালক শাহিনা খাতুনের নেতৃত্বে গণশুনানিতে অংশ নেন জামুকার সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, মেজর (অব.) ফজলুর রহমান, সাদেক আহমেদ খাঁন, মেজর (অব.) আব্দুস সালাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। গণশুনানি শেষে ওইদিন বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে দলটি। এ বিষয়ে আলতাফ হোসেন জানান, শতাধিক ‘মুক্তিযোদ্ধার’ বিরুদ্ধে আবেদন করার কারণে ক্ষিপ্ত হয়ে তাকে বাতিল করা হয়েছে। তিনি ভারতে ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন। সকল প্রকার প্রমাণপত্র দাখিল করে বিবেচনার জন্য জামুকায় আবেদন করবেন তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন