BD Highlights
জাতীয়

মুক্ত এমভি আব্দুল্লাহর পাহারায় দুটি যুদ্ধজাহাজ

মুক্ত এমভি আব্দুল্লাহর পাহারায় দুটি যুদ্ধজাহাজ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেভাল ফোর্সের অপারেশন আটলান্টা সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়ার পর বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর তিনটি ছবি প্রকাশ করেছে। এক্সে (আগের নাম টুইটার) প্রকাশ করা ছবিতে দেখা যায়, অপারেশন আটলান্টার দুটি যুদ্ধজাহাজ এমভি আব্দুল্লাহকে পাহারা দিয়ে যাচ্ছে। সোমবার অপারেশন আটলান্টা তাদের ওয়েবসাইটে জানায়, তারা বাণিজ্যিক জাহাজ ও এর ২৩ ক্রুর মুক্তি নিশ্চিত করেছে। ১২ মার্চ ছিনতাই হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া জানায় অপারেশন আটলান্টা। এরপর জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া জাহাজটির পিছু নেয়। ৩২ দিন ধরে অপারেশন আটলান্টা সক্রিয়ভাবে জাহাজটি পর্যবেক্ষণে রাখে। নিয়ন্ত্রণ নেওয়ার পর এমভি আব্দুল্লাহ সোমালিয়া উপকূলে নিয়ে যায় জলদস্যুরা। সেখানে পৌঁছানোর পর বারবার জাহাজের অবস্থান পরিবর্তন করা হয়। ছিনতাইয়ের ৯ দিনের মাথায় জলদস্যুদের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হয় জাহাজের মালিকপক্ষের। মুক্তিপণ নিয়ে দেন-দরবারের পর বাংলাদেশ সময় শনিবার রাতে জাহাজটি ও ক্রুরা মুক্ত হয়। গত ১২ মার্চ এমভি আবদুল্লাহ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালি উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন