BD Highlights
জাতীয়

মেঘনা গ্রুপের কাছে আটকে আছে তিতাসের ৮৬২ কোটি টাকা

মেঘনা গ্রুপের কাছে আটকে আছে তিতাসের ৮৬২ কোটি টাকা

মেঘনা গ্রুপের কাছে আটকে আছে তিতাসের ৮৬২ কোটি টাকা
মেঘনা গ্রুপের দুঈটি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে আটকে আছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির প্রায় ৮৬২ কোটি টাকার গ্যাস বিল। মেঘনা গ্রুপসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমাণ গ্যাস বিল আটকে থাকায় পেট্রোবাংলা ও তিতাসের গ্যাস সরবরাহ কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত এই বকেয়া অর্থ আদায়ে কোনো সমাধানও দেখছে না তিতাস গ্যাস। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে যোগসাজশে ইউটিলিটি বিল প্রদানে নানা সময় দুর্নীতির আশ্রয় নিয়েছে মেঘনা গ্রুপ। বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিষ্ঠানটির মালিকের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় বিল প্রদানের ক্ষেত্রে সরকারি কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করতেন না তিনি। ফলে কয়েক বছরে শুধু গ্যাস বিল বাবদই বিপুল এই অর্থ বকেয়া রাখে গ্রুপটি। বকেয়া আদায়ে এ দফায় সাড়া না দিলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে তিতাস। তিতাস গ্যাস সূত্র জানায়, গ্যাস সরবরাহ বাবদ মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান এভারেস্ট পাওয়ার লিমিটেডের কাছে বকেয়া আটকা পড়েছে ৭৭০ কোটি টাকা। আর মেঘনা সুগার রিফাইনারির কাছে বকেয়া আটকা পড়েছে ৯২ কোটি টাকা। দফায় দফায় চিঠি দিয়েও বকেয়া আদায় করতে পারছে না তিতাস। এভারেস্ট পাওয়ার লিমিটেড কম্পানি (ক্যাপটিভ) হিসেবে ২০১০ সালে চালু হয়। কম্পানিটির গ্যাস সংযোগ অনুমোদনে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপের বিষয়টি ছিল ওপেন সিক্রেট। সরেজমিনে গিয়ে ওই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা, যা বিদ্যুৎ ও জ্বালানি খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ছিল বিস্ময়ের। শেখ হাসিনার সঙ্গে দহরম-মহরমের কারণে মেঘনা গ্রুপের কর্ণধার মোস্তফা কামালকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। যা খুশি তাই করেছেন তিনি। চুক্তির মাঝপথে এসে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতাও বাড়িয়ে নিয়েছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন