ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা। মেট্রোরেলের শ্যাওড়াপাড়া স্টেশনের প্রথম কোচটি কানায় কানায় পূর্ণ। বসার জায়গা না পেয়ে যাত্রীদের অনেকে ভিড়ের মধ্যে দাঁড়িয়েই গন্তব্যে যাচ্ছিলেন। কিন্তু এতেও যাত্রীদের মধ্যে কোনো বিরক্তি ছিল না। কারণ মেট্রোর এ প্রথম কোচটি শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত। মেট্রোর অন্য কোচগুলোতে নারীরা, পুরুষ যাত্রীর সঙ্গে যাতায়াত করতে পারলেও নারীদের চলাচল নিরাপদ, নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় করতে মেট্রোরেল কর্তৃপক্ষ বিশেষ এ ব্যবস্থা করেছে। যা কর্মজীবী নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সী নারীদের স্বস্তি দিয়েছে। কর্মজীবী নারী ছাড়াও নারী শিক্ষার্থীরাও দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে মেট্রো ব্যবহার শুরু করেছেন। মায়েরা তাদের শিশু সন্তানকে স্কুলে নিতে এবং গৃহিণী ও বয়স্ক নারীরাও ধীরে ধীরে মেট্রোতে উঠতে শুরু করছেন। মেগাসিটি ঢাকায় কর্মজীবী নারীসহ বিভিন্ন পেশা ও শ্রেণির নারী এবং তরুণীদের নিজেদের গন্তব্যে পৌঁছাতে নানা ঝাক্কি-ঝামেলা পোহাতে হয়। ঢাকার গণপরিবহন নারীবান্ধব নয়। গণপরিবহনে নারী যাত্রীদের জন্য অল্প কিছু আসন সংরক্ষিত থাকলেও অফিস সময়ে প্রচ- ভিড়ে অনেক নারী-পুরুষ যাত্রীদের সঙ্গে ধাক্কাধাক্কি করে বাসেই ওঠার সুযোগ পান না। আবার অনেকেই বাসে অনাকাক্সিক্ষত পরিস্থিতির শিকার হওয়া এবং নিরাপত্তার ভয়ে একা বাসে ওঠার সাহস পান না। নারী যাত্রীদের জন্য রাজধানীতে বিআরটিসির কয়েকটি বাস চললেও এর কথা অনেকেই জানেন না। এ পরিস্থিতিতে ঢাকার গণপরিবহনে মেট্রোরেল নারী যাত্রীদের জন্য আশীর্বাদস্বরূপ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।