মেয়রে চোখ বিএনপির ছয় নেতার আলোচনায় জামায়াতের তিন

চলতি বছরে সব স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার। এর পর থেকেই সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সম্ভাব্য মেয়র প্রার্থীদের বেড়েছে তৎপরতা। মেয়র পদে বিএনপির ছয় ও জামায়াতের তিনজনের নাম আলোচিত হচ্ছে। মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতারা সরকারি বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত থাকলেও তাঁদেও চোখ মেয়র পদে দলীয় মনোনয়নে। কৌশলে চলছে প্রচারসিসিক নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশায় যাঁরা মাঠে রয়েছেন তাঁরা হলেন জেলা বিএনপির সভাপতি, সিসিক প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সহসভাপতি, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী। জামায়াতের প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর আমির ফখরুল ইসলাম ও জেলা যুব ফেডারেশনের সভাপতি মাওলানা লোকমান আহমদের নাম। এর মধ্যে মাওলানা হাবিবুর রহমান গেল জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিটি ও সদর উপজেলা) আসনে জামায়াতের প্রার্থী ছিলেন। সিসিকের মেয়র পদে বিএনপির ছয় মনোনয়নপ্রত্যাশীর তিনজনই সরকারি তিন প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে থাকলেও তাঁদের মূল টার্গেট সিটি নির্বাচন।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news