ব্যালট ছিনতাইয়ের ঘটনায় স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি। এ নিয়ে জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্যদের সংখ্যা দাঁড়াল ২২৩ জন। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোটের ব্যবধান ওই কেন্দ্রের মোট ভোটের চেয়ে কম হওয়ায় আসনটির ফলাফল স্থগিত করেছিল নির্বাচন কমিশন। স্থগিত হওয়া কেন্দ্রে ১ হাজার ২৯৫ ভোট পেয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট। গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকাল ৪টা পর্যন্ত। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে ইসি। গৌরিপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় নামে ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এর মধ্যে নিলুফার আনজুম পপি পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট। আগে ময়মনসিংহ-৩ আসনে মোট ৯২টি কেন্দ্রে পেয়েছিলেন ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে আগে পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট। আর আজ পেয়েছেন ৩৫৫ ভোট। বিজয়ী নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।