BD Highlights
জাতীয়

যানজট এড়াতে এইচএসসি পরীক্ষার্থীদের আগেভাগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ

যানজট এড়াতে এইচএসসি পরীক্ষার্থীদের আগেভাগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তবে পরীক্ষার্থীরা যদি যানজটে পড়েন, তাহলে তারা ট্রাফিক পুলিশের সহায়তা নিতে পারবেন। বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা ২০২৪ উপলক্ষ্যে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। মুনিবুর রহমান জোর দিয়ে বলেন, মোটরসাইকেলে কেন্দ্রে গেলে নিরাপত্তার স্বার্থে অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। কেন্দ্রে আশেপাশে গাড়ি পার্কিং করা যাবে না এবং কেন্দ্রের সামনে আড্ডা দেয়া যাবে না। যাতায়াতের জন্য মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। তিনি আরও জানান, পরীক্ষার্থীরা যেকোনো প্রয়োজনে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করতে পারবেন। ঢাকার মহানগরে এইচএসসি পরীক্ষার জন্য ৮০টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার সময় কেন্দ্রমুখী রাস্তাগুলোতে খোঁড়াখুঁড়িসহ যেকোনো পরিস্থিতিতে যানজট মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এক প্রশ্নের জবাবে মুনিবুর রহমান বলেন, যেখানে পরীক্ষার কেন্দ্র বেশি, সেখানে কুইক রেসপন্স টিম বেশি থাকবে। কুইক রেসপন্স টিম বিভিন্ন রোডে অবস্থান করবে এবং যদি কোনো পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে দেরি করে বা বিপদে পড়ে, সেখানে কুইক রেসপন্স টিম তাদের দ্রুত কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন