ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে তেহরান পৌঁছেছেন বাংলাদেশের একজন কূটনীতিক। বাংলাদেশের তেহরান দূতাবাসের কনস্যুলার অফিসার ওয়ালিদ ইসলাম সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশের তেহরান দূতাবাসের কনস্যুলার অফিসার ওয়ালিদ ইসলাম তুরস্ক হয়ে ইরান পৌঁছেছেন। তিনি এখন তেহরান দূতাবাস থেকে প্রবাসীদের ফেরাতে কাজ করছেন। তিনি জানান, ওয়ালিদ ইসলাম ছুটিতে বাংলাদেশে এসেছিলেন। তার ১৫ জুন বাংলাদেশ থেকে তেহরানে যাওয়ার কথা ছিল। তবে ১৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর তিনি আটকে পড়েন। পরে তিনি ঢাকা থেকে তুরস্ক যান। তুরস্ক থেকে সড়ক পথে তেহরান পৌঁছেছেন। আরেকটি সূত্র জানায়, ইস্তাম্বুল থেকে সহজেই ওয়ালিদ ইসলাম তেহরান পৌঁছাতে পারেননি। প্রথমে তিনি ইস্তাম্বুল সীমান্ত দিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করেন। তবে সফল না হয়ে তিনি তুর্কিমেনিস্তানের সীমান্ত দিয়ে ইরানে প্রবেশের উদ্যোগ নেন। এতেও ব্যর্থ হন। পরে আবার তুরস্ক সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করেন। এদিকে জানা গেছে, যুদ্ধের মধ্যে ইরান যেতে ওয়ালিদ ইসলামকে নিষেধ করেছিলেন তার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব। এমনকি নিজের মা'ও নিষেধ করেছিলেন তাকে। ইরান যাওয়ার আগে ওয়ালিদ ইসলাম নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান। তবে নিজের দায়িত্ববোধ থেকেই তিনি তেহরান গেছেন। সেখানে তিনি বাংলাদেশি প্রবাসীদের ফেরাতে কাজ করছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।