BD Highlights
জাতীয়

রবিবার থেকে হাইকোর্টে ৫১ বেঞ্চে বিচার কাজ চলবে

রবিবার থেকে হাইকোর্টে ৫১ বেঞ্চে বিচার কাজ চলবে

রবিবার (১৮ আগস্ট) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫১ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ বিষয়ে প্রধান বিচারপতির পৃথক আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ৪ আগস্ট সর্বশেষ ৫৩ বেঞ্চে বিচারকাজ হয়েছিল। পরদিন ৫ আগস্ট সাধারণ ছুটিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর বিভিন্ন কারণে হাইকোর্ট বিভাগে আর বিচারকাজ শুরু হয়নি। এক পর্যায়ে ছাত্র আন্দোলনের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ছয় বিচারপতি পদত্যাগ করেন। তারপর নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। নতুন প্রধান বিচারপতি নিয়োগের পর ১২ আগস্ট থেকে ৮ বেঞ্চে বিচারকাজ শুরু হয়। পরদিন আরও এক বেঞ্চ বাড়িয়ে ৯ বেঞ্চ গঠন করা হয়। এরমধ্যে হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। তারপর আগামী রবিবার থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫১ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন