রমজানের আগেই দেশে চলমান এলপিজি সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ লক্ষ্যে এলপিজি অপারেটরদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত থাকবে বলেও তিনি জানান। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এলপিজি অপারেটররা জ্বালানি উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, রোজার আগেই বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বৈঠকে জ্বালানি উপদেষ্টা জাতীয় নির্বাচনপূর্ব সময় ও রমজানে যেন এলপিজির কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। তিনি বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এলপিজি অপারেটররা যে আমদানির কমিটমেন্ট দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয় এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে এলপিজি আমদানিতে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে তারা অতিরিক্ত মূল্য বৃদ্ধির অভিযোগ অস্বীকার করেন। তারা আরও জানান, জানুয়ারি ২০২৬ মাসে নির্ধারিত ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা পূরণ করা গেলে সংকট অনেকটাই কেটে যাবে। বৈঠকে জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।