রাঙামাটিতে পরিবহন ভাঙচুর ও চালকদের মারপিটের ঘটনায় শনিবার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা পরিবহন মালিক সমিতি। শুক্রবার রাতে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। শুক্রবার সকালে খাগড়াছড়ির দিঘীনালায় পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ৫৩ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, মসজিদ, বৌদ্ধ বিহারে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এদিকে এ সংঘর্ষের প্রতিবাদে পাহাড়িরা তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে। এ অবরোধের সমর্থন জানিয়ে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে। রাঙামাটি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ জানান, এ ঘটনায় তাদের ১০টি ট্রাক ভাঙচুর করেছে পাহাড়িরা। এ ছাড়া তাদের দুজন চালককে গুরুতর আহত করেছে। রাঙামাটি বাস মালিক সমিতির নেতা মঈনুদ্দীন সেলিম জানান, পাহাড়িরা তাদের তিনটি বাস ভাঙচুর করেছে। এ ঘটনায় পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে শনিবার রাঙামাটিতে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাঙামাটি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, পাহাড়িরা তাদের তিনটি অটোরিকশা ভাঙচুর করেছে। পাঁচজন চালককে বেধড়ক মারধর করেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।