রাঙ্গামাটির ৭ উপজেলায় মাঠে নেমেছে ২০ প্লাটুন বিজিবি

রাঙ্গামাটির ৫টি ও চট্টগ্রাম জেলার ২টি উপজেলার ২৬৭ টি ভোট কেন্দ্রে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য স্থাপিত ৭টি বেইজ ক্যাম্পে ২০ প্লাটুন বিজিবি সদস্য কাজ শুরু করেছে। কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) ২০ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করছে বলে বাসসকে নিশ্চিত করেছেন কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল কাওসার মেহেদী। তিনি জানান, মোতায়েনকৃত প্লাটুন সমূহ সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের নাশকতামূলক ঘটনা এড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে যানবাহন এবং সন্দেহজনক ব্যক্তিদের নিয়মিত তল্লাশী করছে এবং আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে টহলে ড্রোন এবং বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে দিবা-রাত্রি টহল পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সার্বিক পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর অনুকূলে রাখার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। তিনি জানান, চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা দুটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং ভোট কেন্দ্রের সংখ্যা বেশি হওয়ায় গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনী, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাতে করে কোনো এলাকা অনিরাপদ বা অরক্ষিত না থাকে। এছাড়াও রাঙ্গামাটি সংসদীয় আসনের মোট ৫টি উপজেলায় (কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি এবং বিলাইছড়ি) একইভাবে ভোট কেন্দ্রগুলোকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। উক্ত উপজেলা সমূহে টহল পরিচালনার মাধ্যমে স্থানীয় জনসাধারণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news