টানা বৃষ্টি আর পাহাড়ে স্রোতের কারণে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি এখন বিপদসীমার ঊর্ধ্বে। শনিবার রাত ১০টায় খোলা হবে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেইট। এ গেইট দিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ছাড়া হবে প্রায় ৯ হাজার সিএফএম পানি। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাপ্তাই হ্রদের পানি আরও বৃদ্ধি পেলে ৩২ হাজার পানি নিষ্কাশিত করা হবে। অর্থাৎ কর্ণফুলী নীদে ছাড়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি টানা বৃষ্টি আর ভারত সীমান্তের পাহাড়ি স্রোতের কারণে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি। পানির স্তর বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে রাঙামাটি কাপ্তাই হ্রদ তীরবর্তী অঞ্চল অর্থাৎ রাঙামাটির ৫টি উপজেলা বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, লংগদু ও বিলাইছড়ি। স্থানীয়দের তলিয়ে গেছে বসতঘর। ফসল, ফসলি জমি, গবাদি পশু, দোকান পাঠ ও ব্যবসা প্রতিষ্ঠান। অন্যদিকে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে চাপ বেড়েছে রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনকারী গেইটে। রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, রাঙামাটি কাপ্তাই হ্রদে বর্তমানে পানি রয়েছে ১০৭.৬৬ ফুট এমএসএল। যা বিপদ সীমার কাছাকাছি। শনিবার রাত ১০টার দিকে ১৬টি স্পিলওয়ের ৬টি গেইটই খুলে দিয়ে ৯ হাজার সিএফএম পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে। তাছাড়া বর্তমানে কাপ্তাই হ্রদের পানি পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি পানির চাপ বেশি থাকে, তাহলে আরও ৩২ হাজার সিএফএম পানি ছেড়ে দেওয়া হবে কর্ণফুলীতে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।