যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার যশোর জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু। আদালত সূত্র জানায়, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন বাদী হয়ে ২০১৪ সালে ৯ নভেম্বর যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। তারেক রহমান লন্ডন থেকে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটূক্তি করেন বলে ওই মামলায় অভিযোগ করেন তিনি। পিপি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এ মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গনি মিয়া ২০১৫ সালের ২১ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। তিনি বলেন, মামলাটির কোনও মেরিট না থাকায় সম্প্রতি সরকারপক্ষের কৌসুলিরা এ মামলা থেকে তারেক রহমানকে বেকসুর খালাস প্রদানের জন্য আদালতে আবেদন করেন। এর প্রেক্ষিতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত তারেক রহমানকে বেকসুর খালাস প্রদান করেছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।